এই পেজটি মনোযোগ দিয়ে পড়ুন — সাইটের প্রতিটি বুকিংয়ের ক্ষেত্রে এটি প্রযোজ্য।
আপনার তথ্য ব্যবহার করি বুকিং তৈরি ও পরিচালনা, পেমেন্ট ও রিফান্ড প্রক্রিয়াকরণ এবং বুকিং সংক্রান্ত যোগাযোগের জন্য। আমরা আপনার তথ্য বিক্রি করি না এবং আপনি না চাইলে প্রচারমূলক বার্তা পাঠাই না।
আপনি যে মাঠ বুক করেছেন তারা আপনাকে সেবা দিতে প্রয়োজনীয় তথ্য দেখে — নাম, ফোন, খেলা, তারিখ ও সময়। সেবা পরিচালনার জন্য TurfBD-এর অ্যাডমিনরা বুকিং ও পেমেন্ট স্ট্যাটাস দেখতে পান। এর বাইরে কারও প্রবেশাধিকার নেই।
তথ্য সংরক্ষিত থাকে Google Firebase-এ। টাকা, বুকিং ও রোল কেবল আমাদের সার্ভার পরিবর্তন করতে পারে — কখনোই সরাসরি ব্রাউজার থেকে নয়; আর প্রবেশাধিকারের নিয়ম ডেটাবেসেই প্রয়োগ করা হয়।
যেকোনো সময় আপনার অ্যাকাউন্টের তথ্য সংশোধন বা মুছে ফেলতে বলতে পারেন। তবে সম্পন্ন হওয়া বুকিং হিসাবরক্ষণের প্রয়োজনে সংরক্ষিত থাকতে পারে।